চট্টগ্রাম   শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সিরাজগঞ্জে বিএনপির সমাবেশে মিজানুর রহমান মিনু : এবারে বিএনপির আন্দোলন হবে শেখ হাসিনাকে হারিকেন ও মোমবাতি দিয়ে দেশ থেকে বিদায় করার আন্দোলন 

সিরাজগঞ্জে বিএনপির সমাবেশে মিজানুর রহমান মিনু : এবারে বিএনপির আন্দোলন হবে শেখ হাসিনাকে হারিকেন ও মোমবাতি দিয়ে দেশ থেকে বিদায় করার আন্দোলন 

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:০১ পিএম, ২০২২-০৮-০৮

সিরাজগঞ্জে বিএনপির সমাবেশে মিজানুর রহমান মিনু : এবারে বিএনপির আন্দোলন হবে শেখ হাসিনাকে হারিকেন ও মোমবাতি দিয়ে দেশ থেকে বিদায় করার আন্দোলন 

এনামুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ এবারে বিএনপির আন্দোলন হবে শেখ হাসিনাকে হারিকেন ও মোমবাতি দিয়ে দেশ থেকে বিদায় করার আন্দোলন। আজ দেশের ৪২% মানুষ খেতে পারছে না, তাদের ক্রয় ক্ষমতা নেই। তাই অচিরেই বাংলাদেশের মানুষ এই সরকারের পতন ঘটাবে। রবিবার সকালে সিরাজগঞ্জ জেলা বিএনপি'র উদ্যোগে সারাদেশে ভয়াবহ লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ  এ কথা বলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য মিজানুর রহমান মিনু। 

সকাল সাড়ে ১১টায় সিরাজগঞ্জের ইবি রোডস্থ ভাসানী মিলনায়তনে জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে সমাবেশে মিজানুর রহমান মিনু আরো বলেন, সরকার বিদ্যুত খাতে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। দেশ আজ একটি পরিবারের কাছে জিম্মি। যেভাবে শ্রিলঙ্কা একটি পরিবারে দুর্নীতির কারনে দেশ দেউলিয়া হয়েছে তেমনি আমাদের দেশও সেই পথে হাটছে। দেশের মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে। দেশের ৪২% মানুষ আজ খাবার কিনতে পারছেন না। তিনি আরো বলেনতিনি আরো বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন ৩.৪০ পয়সা ইউনিটে বিদ্যুৎ দিয়েছিল। আর আজ ৩.৪০ পয়সার বিদ্যুৎ আজ ১২ টাকা ৪০ পয়সা। তার পরও দেশের মানুষ বিদ্যুৎ পাচ্ছেনা। চার গুন বিদ্যুতের মূল্য বৃদ্ধির পরেও কেন সরবরাহ বন্ধ হয়ে যায়, কেন লোডশেডিং হয়? এর মুলে হচ্ছে দুর্নীতি।

সমাবেশে পরিচালনা করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, বিএনপি চেয়ার্পাসনের উপদেষ্টা পরিষদের সদস্য,  রায়গঞ্জ  তাড়াশ ও সলংগার সাবেক জাতীয় সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার। এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির  সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরী,বীর মুক্তিযোদ্বা আজিজুর রহমান দুলাল,  নাজমুল হাসান তালুকদার রানা, ভিপি অমর কৃষ্ণদাস,রকিবুল হাসান রতন, মতিউর রহমান মতি, জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া সেলিম,সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ভিপি শামীম খান,যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, হারুন অর রশিদ খান হাসান, মুন্সি জাহেদ আলম,লিয়াকত আলী খান,সাব্বির হোসেন ভুঁইয়া সাফি,মিলন ইসলাম খান, জেলা বিএনপির  সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, মির্জা মোস্তফা জামান,আলমগীর আলম, প্রচার সম্পাদক আলমগীর হোসেন জুয়েল,সহ সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শামিম হোসেন হিটলার, সহ- দপ্তর সম্পাদক এনামুল হক,তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ,,শহর বিএনপির  যুগ্ন আহবায়ক রেজাউল জোয়ারদার, সদর থানা বিএনপির যুগ্ন আহবায়ক লুৎফর রহমান ভুঁইয়া,জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু,সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম,জেলা মহিলা দলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন হাসি,সাধারণ সম্পাদক এলেনা বেগম,সাংগঠনিক সম্পাদক জোসনা মন্ডল,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়েস,সাংগঠনিক সম্পাদক মিলন হক রনজু,জেলা শ্রমিক দলের আহবায়ক আব্দুল মজিদ,জেলা জাসাসের আহবায়ক আব্দুল্লা আল মাহমুদ, জেলা মৎসজীবি দলের আহবায়ক নুরুল ইসলাম,  সদস্য সচিব আলমাস আহমেদ,

জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ,সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন সহ জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বিভিন্ন উপজেলা,থানা, শহর, ওয়ার্ড বিএনপি ও অঙ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল করে শ্লোগান দিয়ে জেলা বিএনপির  প্রতিবাদ সমাবেশে যোগ দেন।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর